মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে, আহত ২ | Daily AjKaler Kontho

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে, আহত ২


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে, আহত ২

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)। তারা দুজনই বরিশাল উজিরপুরের বাসিন্দা।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী এলাকায় একটি মোটরসাইকেল (বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫) ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, নসিমন চালক চাঁদশী ইউনিয়নের বাসিন্দা শুভ ঘটনাস্থানেই পালিয়ে যায় , মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আহত হন।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আজকালের কন্ঠ/আর বি