
মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ির পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. সিদ্দীক হাওলাদার (৬৮) নামে এক জামাই ও তার পরিবারের সদস্যরা।
গতকাল রোববার (১০ আগস্ট) সকালে কালকিনি পাঙ্গাশিয়া গ্রামের এক ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলে পরিবার সূত্রে জানা যানা।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দীক হাওলাদারের দুই শ্যালকের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে তিনি তা মীমাংসার চেষ্টা করেন। এ বিরোধ মীমাংসায় সিদ্দীক হাওলাদার পক্ষপাতিত্ব করেছেন—এমন অভিযোগ তুলে তার শ্যালক সাজ্জাদ ঘরামী তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এ সময় সিদ্দীক হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদারসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের কেউ ও মেরে আহত করে।
আহত সিদ্দীক হাওলাদারের পুত্রবধূ রজিনা বেগম বলেন, “আমার শ্বশুর ও আমার স্বামীসহ তিনজনকে সাজ্জাদ ঘরামী কুপিয়ে আহত করেছেন। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।”অভিযুক্ত সাজ্জাদ ঘরামীর মা বলেন, “তার জামাই ও ছেলের সঙ্গে মারামারি হয়েছে।”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :