নেত্রকোণায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

নেত্রকোণায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
নেত্রকোণায় ঘর থেকে গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণার শহরের নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বর্ণা আক্তার (২৫) সদরের দক্ষিণকাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তারা জয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় সকাল ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না মেলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ। সেখানে মৃত্যুর আগে স্বর্ণার লেখা একটি চিরকুট পাওয়া যায়। স্বর্ণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

আজকালের কন্ঠ/আর বি