গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ | Daily AjKaler Kontho

গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


ছাইম ইবনে আব্বাস, সিলেট (গোলাপগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া ওরফে ‘ডুবাই কামাল’ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে রসমেলা মিষ্টির দোকানের পাশের গলিতে নুনু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোবাহান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কামাল মিয়ার কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি