গৌরনদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল | Daily AjKaler Kontho

গৌরনদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
গৌরনদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্য জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বাদ আছর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জামায়াতের কার্যালয়ের সামনে থেকে গৌরনদী বাসস্ট্যান্ড মহা সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে বক্তব্যর মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসীরিন এর সহ-সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। বিশিষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা সেক্রেটারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মো. রুহুল আমীন সবুজ, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি মো. সেলিম সরদার, সাধারন সম্পাদক মো. হাবীবুর রহমান। মীর মো. নাসির হোসেন, মো.আমীরুল ইসলাম শরীফ, আবদুল ওয়াহিদ মাসুম, মো. শাহ-আলম।

উপজেলা জুব বিভাগের সভাপতি মো. মোহেবুল্লাহ্ জামান, সেক্রেটারী । এসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম সজল-সহ গৌরনদী উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ র‌্যালি ও সমাবেসে উপস্থিত ছিলেন। ১১দলীয় ঐক্য জোটের আয়োজনে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি