বাউফলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউফলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
বাউফলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তছলিম তালুকদার, পুরো বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বিএনপি নেতা শাজাহান হাওলাদার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক খালিদুর রহমান সহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

আজকালের কন্ঠ/আর বি