মাদকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের শপথ পাঠ | Daily AjKaler Kontho

মাদকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের শপথ পাঠ


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের শপথ পাঠ

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ কর্মসূচির অংশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মাদারীপুর জেলার সরকারি ডনোভন বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ পালন করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রবিউল ইসলাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয় এবং সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: কামাল হোসাইন। সভায় স্কুলের সকল শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

আজকালের কন্ঠ/আর বি