বরিশাল কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ২ | Daily AjKaler Kontho

বরিশাল কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ২


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ২:২১ অপরাহ্ন
বরিশাল কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউনিয়া থানার এসআই (নিঃ) আল মামুন ও এসআই (নিঃ) জ্যোতির্ময় হালদারের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মহানগরীর বিসিসির ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কে মো. সেলিম শরীফের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রুম্মান হাওলাদার (২২), পিতা- মো. হুমায়ুন কবির, সাং- গাউয়াসার, বিসিসির ৩ নম্বর ওয়ার্ড এবং মো. নিশাত হাওলাদার (৩৪), পিতা- মো. মনু হাওলাদার, সাং- ভাটিখানা, কাজী বাড়ি মসজিদ এলাকা, বিসিসির ৭ নম্বর ওয়ার্ড, উভয় থানা- কাউনিয়া, জেলা- বরিশালকে আটক করা হয়।

পুলিশ তাদের হেফাজত থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি