
অদ্য ২৫ জুলাই ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা ও কুশখালী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও উইনকোরেক্স সিরাপ আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০ ও ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে ১১,৮৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৮/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৭,২০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/১-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নবাতকাঠি নামক স্থান হতে ৩,৬০০/-টাকা মূল্যের ০৯ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/১৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা নামক স্থান হতে ২,৬৯,৪০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঘমারা নামক স্থান হতে ৩,১৮,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হরিণা স্কুল নামক স্থান হতে ৪,৪৬,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আভিযানিকদল সর্বমোট=৩০,১৪,৫০০/-(ত্রিশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :