আত্রাইয়ে অসহায় ও অসুস্থদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ | Daily AjKaler Kontho

আত্রাইয়ে অসহায় ও অসুস্থদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
আত্রাইয়ে অসহায় ও অসুস্থদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ১৭ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/আর বি