ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ | Daily AjKaler Kontho

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৩:২০ অপরাহ্ন
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে টানা প্রায় ৩২ বছর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ। দীর্ঘ কর্মজীবনে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেছেন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা।

সম্প্রতি ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ।

স্থানীয়দের ভাষ্য, সরকারি দায়িত্ব পালনের সময় আবুল কালাম আজাদ সর্বদা নিয়মনীতি অনুসরণ করে কাজ করেছেন এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। সাধারণ মানুষের বিভিন্ন প্রশাসনিক সমস্যা সমাধানে তিনি আন্তরিক ছিলেন বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী, যারা এখনো এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, তারা অর্থের বিনিময়ে কিছু কথিত সাংবাদিককে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।

প্রতিবেদনের স্বার্থে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অনেকের মতে আবুল কালাম আজাদ দীর্ঘ কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁদের দাবি, তাঁর বিরুদ্ধে চলমান প্রচারণার উদ্দেশ্য তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা

আজকালের কন্ঠ/আর বি