
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস এর জন্মদিন উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই জুলাই) দুপুরে কোনাবাড়ি ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধী গাছ লাগিয়ে কর্মসূচি পালন করা হয়।
এ সময় আনন্দ টিভির কোনাবাড়ী প্রতিনিধি ও কোনাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে কোনাবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক রেজা চৌধুরী, মোঃ কবির হোসেন খান, মোখলেচুর রহমান, মানিক হোসেন,কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় উপস্থিত সবাই আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস কে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :