নাটোরে খালের মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন | Daily AjKaler Kontho

নাটোরে খালের মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
নাটোরে খালের মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখোর এলাকায় প্রায় ১.৫০ কিলোমিটার খালের পাশ থেকে অবৈধভাবে খালের মাটি উত্তোলন ও বিক্রির প্রতিবাদে আজ শনিবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী দলের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে খালের মাটি কেটে বিক্রি করায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বর্ষা মৌসুমে এতে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকিও বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।খালের মাটি অবৈধ ভাবে বিক্রি করছেন এলাকার প্রভাবশালী আব্দুল লতিফ সোনার ,বাবলু সোনার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সিএ আলমঙ্গীর এর নাম উল্লেখ করে অভিযোগ করেন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি