নেত্রকোনায় বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নেত্রকোনায় বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবি খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের সবুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাক তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং ট্রাকের মূল্য ১৮ লাখ টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত কেমিক্যাল ও ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি