ঝালকাঠি নলছিটিতে ১ কেজি গাঁজাসহ বাবুল ও আরিফ সিকদার ডিবির অভিযানে গ্রেফতার | Daily AjKaler Kontho

ঝালকাঠি নলছিটিতে ১ কেজি গাঁজাসহ বাবুল ও আরিফ সিকদার ডিবির অভিযানে গ্রেফতার


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
ঝালকাঠি নলছিটিতে ১ কেজি গাঁজাসহ বাবুল ও আরিফ সিকদার ডিবির অভিযানে গ্রেফতার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ৮টা ১০ মিনিটে ঝালকাঠির নলছিটি থানাধীন কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।

ডিবি সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ১০০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবুল সিকদার (৫৩) ও মোঃ আরিফ সিকদার (২৮)। তারা উভয়েই ঝালকাঠি সদর উপজেলার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। এ ঘটনায় এসআই মোঃ তারিফুল ইসলাম বাদী হয়ে আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি