ঢাকায় বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঢাকায় বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ঢাকায় বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এক প্রাণবন্ত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির আইসিটি সম্পাদক কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মো. বোরহান উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বারের আহ্বায়ক মো. খোরশেদ আলম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, ঢাকা জেলা জিপি, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নিহাল হোসেন ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা বারে প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক সংগঠন। এ ধরনের আয়োজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সমিতির প্রধান উপদেষ্টা ফকির আব্দুল মান্নান, সভাপতি মো. আফজাল হোসেন মোল্লা দোলন এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্ব ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আয়োজকরা।

তারা জানান, ভবিষ্যতে পিকনিকসহ আরও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হবে এবং এ জন্য সকল সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি