
আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপুর নেতৃত্বে শহরের থানা ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুমকি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা ব্রিজ এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেল।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :