গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত | Daily AjKaler Kontho

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কে উল্টে গেলে চালকসহ দুইজন আহত হয়েছেন।

রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকার টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা আরও একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা দীর্ঘপথে যানবাহন চালানোর সময় চালকদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আজকালের কন্ঠ/আর বি