সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ টি বৈদ্যুতিক ফ্যান দিলেন এমপি আনু | Daily AjKaler Kontho

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ টি বৈদ্যুতিক ফ্যান দিলেন এমপি আনু


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ টি বৈদ্যুতিক ফ্যান দিলেন এমপি আনু

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের কষ্ট লাঘবে নিজ অর্থায়নের তহবিল থেকে ৩৫ টি বৈদ্যুতিক ফ্যান দিয়েছেন নাটোর-৩ (সিংড়া)এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এমপি আনুর পক্ষ থেকে ৮টি অ্যাডজাস্ট ও ২৭ টি সিলিং ফ্যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাস খোকন এর হাতে তুলে দেন উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরো, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শারফুল ইসলাম, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, বিএনপি নেতা হানিফুজ্জামান সহ অনেকে।

মিলন হোসেন মাস্টার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন দুরের গ্রাম থেকে অনেক রোগী চিকিৎসা নিতে এসে গরমে ভোগান্তির শিকার হন। মহিলা ও পুরুষ ওয়ার্ডে যে ফ্যান আছে তা যথেষ্ট নয়। এমতাবস্থায় এমপি মহোদয়ের তহবিল থেকে এই ফ্যান দেওয়া হলো। কিছুটা হলেও চিকিৎসা নিতে আসা রোগীদের উপকারে আসবে।

আজকালের কন্ঠ/আর বি