শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন | Daily AjKaler Kontho

শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ২:০৪ অপরাহ্ন
শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১,৩০মিনিটে দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে শহীদ মিনার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্রকোনা জেলা সভাপতি বাবু গেনেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবংবাবু লিটন চন্দ্র পন্ডিত বাংলাদেশ পুজা উদযাপন নেত্রকোনা জেলা এর সাধারন সম্পাদকের সঞ্চালনায় উপস্থিতছিলেন।বাবু নির্মল চন্দ্র দাস উপদেষ্টা পুজা উদযাপন নেত্রকোনা জেলা ও(অবঃ)কলেজ অধ্যক্ষ বাবু চয়ন কুমার সিংহ সদস্য পুজা উদযাপন নেত্রকোনা জেলা। আরো অনেক সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননাকর মন্তব্য এবং মন্দির ধ্বংসের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি