বাল্যবিবাহ,যৌতুক,নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে | Daily AjKaler Kontho

বাল্যবিবাহ,যৌতুক,নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
বাল্যবিবাহ,যৌতুক,নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে

নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ১৭ জুন ২০২৬ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কার্যালয়ের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহিম।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ তারিক রাসেল, উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌণদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির,গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তাসলিমা পারভিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোঃ লিটন খান, এ,এস,মামুন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বাবু সঞ্জয় কুমার ভদ্র ও ভবরঞ্জন হাজরা প্রমূখ।।

আজকালের কন্ঠ/আর বি