বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১:২০ অপরাহ্ন
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত ৮ই জুন রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানা পুলিশের অভিযানে মহানগরীর বাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত হল মোঃ রাসেল হাওলাদার (২৯), পিতা- মৃত কামাল হাওলাদার, সাং- কাউনিয়া ব্রাঞ্চ রোড, ০৭ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা-বরিশালে’র হেফাজত হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

আটক ব্যক্তির রাসেল হাওলাদার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি