রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল প্রামানিক (৫০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত রিফাত হোসেন এলাকায় রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাতকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের ইয়ারব আলীর ছেলে। গত ২১ মে রাতে বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় অভিযানে যায় রাণীনগর থানাপুলিশ। এসময় বড়বড়িয়া বিজয়কান্দি গ্রামের ইয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধর করে।

এঘটনায় ওই রাতেই থানাপুলিশের পক্ষ থেকে ৩ জনকে এজাহারনামীয় এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে প্রতিয়মান হওয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া একই রাতে উপজেলার খট্টেশ্বর গ্রামের রশিদ আলীর ছেলে জামাল প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আজকালের কন্ঠ/আর বি