সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আজ শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে ।

ধর্ষক ইব্রাহিমের বাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকায়। মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকার প্রতিবেশী লম্পট ইব্রাহিম দীর্ঘদিন ধরে ওই স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে সপ্তম শ্রেণীর স্কুল শিক্ষার্থী(১৪) লম্পট ইব্রাহিমের বাড়ির পাশে যাইতেছিল। এ সময় ওই শিক্ষার্থীকে ফুঁসলিয়ে ইব্রাহিম তার বাড়িতে নিয়ে যায়। ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক শিক্ষার্থীকে ধর্ষন করে। এরপর বাড়িতেই আটকে রাখে। শিক্ষার্থীর পরিবার-পরিজন খোঁজাখুঁজি করে লম্পট ইব্রাহিমের বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় ইব্রাহিম বাড়ি থেকে পালিয়ে যায়।

বাড়িতে এসে শিক্ষার্থী তার মা-বাবাকে বলে আমাকে ধর্ষন করেছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে লম্পট ইব্রাহিমকে আসামি করে গতকাল শুক্রবার বিকেলে থানায় মামলা দায়ের করেন।ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার শিশু বাচ্চাকে লম্পট ইব্রাহিম জোরপূর্বক ধর্ষন করেছে। আমি এর বিচার চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (এস আই) মির্জা মাহমুদুল করিম বলেন, স্কুল শিক্ষার্থীকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হাসান বলেন, দর্শনের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি