গৌরনদীতে সিটিসিআরপি ও কোভিড-১৯ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহমেদ | Daily AjKaler Kontho

গৌরনদীতে সিটিসিআরপি ও কোভিড-১৯ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহমেদ


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
গৌরনদীতে সিটিসিআরপি ও কোভিড-১৯ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহমেদ

বরিশালের গৌরনদী পৌরসভার সিটিসিআরপি (CTCRP) ও কোভিড-১৯ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব কবির আহামদ।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে তিনি গৌরনদী পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিটিসিআরপি প্রকল্পের পরিচালক মো. সাজ্জাদ কবির।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, কোভিড-১৯ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল কালাম আজাদসহ প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলীরা।

গৌরনদী পৌরসভার বিভিন্ন সড়ক উন্নয়নকাজ পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব কবির আহামদ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পের আওতায় রাস্তা ও ড্রেন নির্মাণের অসমাপ্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব ঠিকাদার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের চুক্তি বাতিলের পাশাপাশি ঠিকাদারি লাইসেন্স কালো তালিকাভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি