ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার | Daily AjKaler Kontho

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৫:০০ অপরাহ্ন
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজালকে জেলা পুলিশ সুপারের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

এতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ৫ জুন মাহফুজ আফজালকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে হবে। তবে ঠিক কী কারণে তাকে ঝিনাইদহ থেকে প্রত্যাহার করে পুলিশ হেড কোয়ার্টার্সে যুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আজকালের কন্ঠ/আর বি