
অদ্য ০৪ জুন ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা এবং সুলতানপুর বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, WINCEREX COUGH SYRUP, ESKUF COUGH SYRUP এবং সিলডেনাফিল ট্যাবলেট আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মশাখরা ভাঙ্গার মুখ নামক স্থান হতে ৩৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় WINCEREX COUGH SYRUP আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান হতে ১৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় ESKUF COUGH SYRUP আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১,৩৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সিলডেনাফিল ট্যাবলেট আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালসারি নামক স্থান হতে ২,৬৬,৪০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আভিযানিক দল সর্বমোট=৪,৫৫,৯০০/-(চার লক্ষ পঞ্চান্ন হাজার নয়শত) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :