
নড়াইল-লোহাগড়া-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক এলাকায় লোকাল বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন এবং আহত ৩ জন। আহত সবাইকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম (৫২) যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ঈসমাইল হোসেন (৬৫) এর স্ত্রী। নিহত এম্বুলেন্স ড্রাইভার মো: আকবর হোসেন (২৮) লক্ষ্মীপুর জেলার সৈয়দ নগর এলাকার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
বুধবার (৩ জুন) সকাল ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা এলাকায় অবস্থিত ‘বাদশার গ্যারেজ’ এর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানা গেছে।
জানা গেছে, স্ত্রী জাহানারা ঢাকা থেকে স্বামীর লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসার সময় কালনা টু যশোরের লোকাল বাস ও ঢাকা থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত হয়েছে এবং এম্বুলেন্সের ড্রাইভারও মারা গেছে বলে জানা গেছে। এম্বুলেন্সে থাকা সন্তান আবু তাহের গুরুতর আহত হয়েছেন। জানা গেছে তার হাত ভেঙে গেছে। আবু তাহেরসহ আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন। সন্তান আবু তাহের পুলিশের একজন এসআই পদে কর্মরত আছেন।
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার বলেন নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :