ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে তখন এই জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু | Daily AjKaler Kontho

ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে তখন এই জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে তখন এই জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে , আপনারা জানেন সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা যদি সেদিন না দিতো এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে থাকতো কিনা জানিনা, শহীদ জিয়ার সেদিনের, সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা সেদিন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই জিয়াউর রহমান । জিয়া পরিবার বাংলাদেশে যতগুলো এই ৫০ বছরের ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে তখন এই জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।

তিনি আজ রবিবার বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল হতে মসজিদ মন্দির, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,সাবেক পৌরসভা মেয়র ও বিএনপির নেতা কাজী শাহ আলম, সহ দলের নেতৃবৃন্দ।