
নেত্রকোনার কলমাকান্দায় ধর্ষণ মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকায় দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সম্প্রতি এক নারী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। তবে এলাকাবাসীর দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। তারা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে নিরীহ এক যুবককে ফাঁসানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বান জানান তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :