সীমান্তে চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযানে চোরাচালান মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযানে চোরাচালান মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সীমান্তে চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযানে চোরাচালান মালামাল জব্দ

অদ্য ২৩ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান/মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতিসহ ১.৬০০ কেজি হেরোইন এবং মোটর সাইকেল আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ২৫০ ও ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও বাঘাডাঙ্গা নামক স্থান হতে ৪২,২৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, হেরোইন এবং মোটরসাইকেল আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্ব হিজলদী নামক স্থান হতে ১৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

আভিযানিক দল সর্বমোট=৪২,৩৮,০০০/- (বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার) টাকা মূল্যের চোরাচালানী/মাদক মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি