অগণিত মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন : শোকে স্তব্ধ জিয়ানগরবাসী | Daily AjKaler Kontho

অগণিত মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন : শোকে স্তব্ধ জিয়ানগরবাসী


মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অগণিত মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন : শোকে স্তব্ধ জিয়ানগরবাসী

অগনিত মানুষকে কাঁদিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পিরোজপুরের জিয়ানগর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মরহুম ফায়জুল কবির তালুকদার (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তথা দুঃসময়ের কান্ডারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরডিবির বর্তমান চেয়ারম্যান।

আজ (২৩মে) শনিবার ভোর ৪.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে মৃতবরণ করেন এবং একই দিনে ৫.৩০ টায় (আছরবাদ) জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সযোগে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লিভার,কিডনি ও হৃদরোগ সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

জনাব ফায়জুল কবির তালুকদার জিয়ানগর উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান। অত্র উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড তথা মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এফ.করিম আলিম মাদ্রাসা,জিয়ানগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা সহ অত্র উপজেলা পরিষদ, হাসপাতাল, স্বাস্থ্য ক্লিনিক,থানা ভবন, জিয়ানগর বাজার ছাড়া আরো উন্নয়নমূলক কর্মকাণ্ডে জমিদাতা হিসেবেও তার পরিবারের অবদান রয়েছে। তার পিতা দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান, বড় ভাই ইকরামুল কবির মজনু একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান,মেজ ভাই আসাদুল কবির তালুকদার স্বপন একাধিকবার ইউপি চেয়ারম্যান এবং তিনি নিজে উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুইবার উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেও আওয়ামী সরকারের রোশনালে পরে তাকে পরাজিত করা হয়েছে। বর্তমানে তার আপন ভাতিজা মাসুদ করিম ইমন সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবিক গুণাবলী সম্পন্ন ন্যায়নিষ্ঠ,সৎ ও আদর্শবান হিসেবে ফায়জুল কবির তালুকদারের ব্যাপক সুনাম রয়েছে। অত্র উপজেলার কোন মানুষ অসুস্থ হলে বা মারা গেলে তিনি সবার আগে ছুটে যেতেন। তার চোখ ফাঁকি দিয়ে কোন মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন হয়েছে বলে কারো জানা নেই। তিনি সব সময় মানুষের বিপদে আপদে পাশে থাকতেন। আওয়ামী সরকারের আমলে বহু মিথ্যে মামলা, জুলুম নির্যাতন সহ্য করেও তিনি নীতি ও আদর্শ থেকে পিছু হটেননি। তার মৃত্যুতে জিয়ানগর উপজেলা বাসী একজন অবিভাবক হারালো।

তিনি এক মেয়ে, এক ছেলে স্ত্রী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি