রংপুরের তারাগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষে কুর্শা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষে কুর্শা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ


সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষে কুর্শা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ হাজার ৯৪৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টা থেকে ইউনিয়ন পরিষদের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আফজালুল হক সরকার। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মতিনুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে ট্যাগ অফিসারবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।

আজকালের কন্ঠ/আর বি