রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি; দিশেহারা গরীব কৃষক | Daily AjKaler Kontho

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি; দিশেহারা গরীব কৃষক


‎মোঃ রায়হানুল হক, ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:২১ অপরাহ্ন
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে  ৪টি গরু চুরি; দিশেহারা গরীব কৃষক

‎নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার বিজয়কান্দী গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরর থেকে এই গরু চুরির ঘটনা ঘটেছে।

‎গরুর মালিক আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার রাতে গরুগুলো বাড়ী সংলগ গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ঘুম থেকে ওঠে ঘর থেকে বেড় হবার সময় দেখেন শয়ন ঘরের দরজার বাহিরে তালা দেওয়া । প্রতিবেশিদের সহায়তায় তালা খুলে বাহিরে বেড় হন। এর পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়ালে রাখা ৪ চারটি গরুই চুরি করে নিয়ে গেছে। এতে তার একমাত্র সম্বল গরুগুলো চুরি হওয়ায় মেয়ের দেনা শোধ করা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন। গরু চারটির মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস।

‎এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শনর জন্য পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি