
নেত্রকোণায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রুপকার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভা হয়েছে।
১২ই মে মঙ্গলবার বিকাল৫,৩০মিনিটে নেত্রকোণা পৌরসভার হলরুমে শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা হয়।
সংগঠনটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সমাজ কল্যান সম্পাদক হেদায়েত উল্লাহ্ রুমির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নেত্রকোণা-২ (নেত্রকোণা-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি ও মূখ্য আলোচক হিসেবে জেলা পরিষদ প্রশাসক মোঃ নূরুজ্জামান নূরুসহ অন্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় বিএনপি ও শহীদ জিয়া স্মৃতি সংসদের পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :