
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের কোষাধ্যক্ষ ইমরান মেহেদী হাসানের বেতন ও বোনাস সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনিক কারণ এবং চলমান অভ্যন্তরীণ পর্যালোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কার্যালয়ের শৃঙ্খলা ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, “অফিসের নিয়ম-শৃঙ্খলা রক্ষা ও অভিযোগ যাচাইয়ের স্বার্থে সাময়িকভাবে ইমরান মেহেদী হাসানের বেতন ও বোনাস বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ বিষয়ে ইমরান মেহেদী হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তার বেতন-ভাতা পুনরায় চালু করা হতে পারে। ঘটনাটি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হওয়া জরুরি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :