মাদারীপুরে এমপির মঞ্চে হত্যা মামলার প্রধান আসমি সর্বত্রই আলোচনার ঝড় | Daily AjKaler Kontho

মাদারীপুরে এমপির মঞ্চে হত্যা মামলার প্রধান আসমি সর্বত্রই আলোচনার ঝড়


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
মাদারীপুরে এমপির মঞ্চে হত্যা মামলার প্রধান আসমি সর্বত্রই আলোচনার ঝড়

শিবচরে বিএনপির মতবিনিময় সভায় মাদারীপুরের আলোচিত আলমগীর হত্যা মামলার প্রধান আসামি, নেতাকর্মীদের সাথে তোলা ছবি নিয়ে সমালোচনার ঝড়, আসামীকে গ্রেফতার না করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার প্রধান আসামী বিএনপির সভা মঞ্চে, ক্ষোভ নিহতের পরিবারের) এখান থেকে ক্যাপশন করবেন।

বুধবার (৬ মে) -মাদারীপুরের আলোচিত আলমগীর হত্যা মামলার প্রধান আসামি লাভলু হাওলাদারকে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি কতৃক আয়োজিত এক মতবিনিময় সভার মঞ্চে অতিথির আসনে দেখে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা।

ওই সময় বিএনপির নেতাকর্মীসহ মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া একই মঞ্চে উপস্থিত থাকলেও হত্যা মামলার আসামীকে তিনি দেখেননি বলে জানান । হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার না করে উল্টো নিহতের পরিবারকে নানাভাবে হয়রানীর অভিযোগ পুলিশের বিরুদ্ধে । আইনানুগ ব্যবস্থাসহ অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশ সুপারের ।

জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে পৌর অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমপি জাহান্দার আলী জাহান। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে একই মঞ্চে মাদারীপুরে আলোচিত আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি লাভলু হাওলাদারকে দেখা যায়। যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বিএনপি নেতা পরিচয় দেয়া ওই আসামীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্তার মাধ্যমে বিভিন্নভাবে সুবিধা গ্রহনেরও অভিযোগ পাওয়া গেছে। হত্যা মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার না করে উল্টো নিহতের স্বজনদের নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একই মঞ্চে বসে মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ওই হত্যা মামলার আসামী দৃষ্টি গোচর হয়নি বলে দাবি করেন । এ ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । দলের অনেক নেতাকর্মীদের ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ না করলেও হত্যা মামলার আসামীর মঞ্চে উঠা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইচ্ছাকৃত দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেয়াসহ আসামীকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

এ বিষয়ে নিহত আলমগীর হাওলাদারের মেয়ে জেরিন আক্তার বলেন, তার বাবার হত্যাকারীকে পুলিশ খুজে পায় না । তাহলে সে কিভাবে সভার মঞ্চে বসে থাকে ঘন্টার পর ঘন্টা । পুলিশ অজানা কারনে তাকে গ্রেফতার করছে না উল্টো হত্যা মামলার বাদীর লোকদের বিভিন্নভাবে হয়রানী করছে। হত্যা মামলার ওই আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান । পিতার হত্যার বিচার পেতে পুলিশের সহযোগীতা কামনা করেন তিনি ।
এ বিষয়ে জানতে লাভলু হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু বলেন, শিবচর উপজেলা বিএনপির ওই আয়োজনের বিষয়ে তার জানা নেই । তবে মঞ্চে নব নির্বাচিত এমপি ও নেতাকর্মীদের সাথে হত্যা মামলার আসামী থাকলে সেটা দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে জানান তিনি।

এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার হাবিবুর রহামান বলেন, হত্যা মামলার আসামী গ্রেফতার করতে অবহেলা করার সুযোগ নেই । অবহেলা করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মঞ্চের এক দিকে তিনি বসা ছিলেন। অন্য দিকে হত্যা মামলার আসামী ছিলেন কিনা তা নজরে আসেনি।

আজকালের কন্ঠ/আর বি