সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

অদ্য ০৪ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, কুশখালী, ভোমরা ও পদ্মশাখরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি ও ঔষধ আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/২ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কলমুর নামক স্থান হতে ৪,৩৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪ এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মন্দির নামক স্থান হতে ১২,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।

এছাড়াও, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শাখরা আশামোড় নামক স্থান হতে ১৮,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। আভিযানিক দল সর্বমোট=৩৭,১৬,০০০/- (সাইত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি