সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

অদ্য ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, ভোমরা ও মাদরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় Wincerex সিরাপ, শাড়ি ও মোবাইল ফোনের টাচ স্কীন আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৮৭,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁশকল চেকপোষ্ট নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় Wincerex সিরাপ আটক করে । এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১১ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ১,০০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের টাচ স্কীন আটক করে। আভিযানিক দল সর্বমোট=১,৯১,৫০০/- (এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি