
নেত্রকোণার মদন উপজেলায় ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।২৫ এপ্রিল শনিবার দিবাগত আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩৪) ৩ নং মদন ইউনিয়নের মদন দক্ষিণ পাড়ার নুর ইসলাম ওরফে নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। সূত্রে জানা যায়,গত ২৬ জানুয়ারি মধ্যরাতে মদন পৌরসদরের ৩নং ওয়ার্ডের নৌ পুলিশ সদরদপ্তর ঢাকায় কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ আজারুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় মদন থানা মামলা নং-১৬,২৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা ৩৯৪(পেনাল কোড)এর এজাহারভুক্ত আসামী।
পুলিশ সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেও মাদক,অস্ত্র,চুরি, ডাকাতি এবং বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান এ প্রতিনিধিকে জানান,অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি মামলার এজাহারভুক্ত এই আসামীকে গ্রেফতার করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :