
নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে দিনব্যাপী ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২০ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন, মান্দা, নওগাঁর আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম অফিসার ইনচার্জ মান্দা থানা,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, নওগাঁর উপ-পরিচালক আ. হ. ম. রাশেদুল ইসলাম।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। আয়োজনে বক্তারা সামাজিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :