নেত্রকোনার ৩নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মেয়র প্রার্থী রনি খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোনার ৩নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মেয়র প্রার্থী রনি খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
নেত্রকোনার ৩নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মেয়র প্রার্থী রনি খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১৮ই এপ্রিল (শনিবার) বিকাল ৫,৩০মিনিটে ৩নং ওয়ার্ড পুখুরিয়ায় নারী পুরুষ সম্মিলিতভাবে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং নেত্রকোনার পৌরসভার মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জুনাইদ।

আলোচনাতে নারী-পুরুষ সম্মিলিত ভাবে উক্ত এলাকার সকল সমস্যা। যেমনঃ রাস্তাঘাট,বিদ্যুৎ ইত্যাদি নিয়ে তাদের প্রাণপ্রিয় নেতা রনি খানের নিকট উপস্থাপনা করেন।

রনি খান সবার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সবাইকে আশ্বাস দেন যে, “আমাকে একটু সময় দেন, আমি সবার সমস্যা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব।”

এই বলে উক্ত আলোচনা সভা শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি