
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোঃ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ হোসেন সাতমোড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :