নেত্রকোনায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ আয়োজিত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোনায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ আয়োজিত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত


সুশীল আচার্য্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
নেত্রকোনায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ আয়োজিত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজনকে সফল করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভায় আয়োজনের সার্বিক প্রস্তুতি, প্রতিযোগিতার বিভিন্ন দিক, অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, জেলা সহকারী সিভিল সার্জন আরফিন সুলতানা, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে, যা তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি