ফৌজদারী মামলার আসামীর তথ্য গোপন করে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নাম প্রস্তাবের অভিযোগ! | Daily AjKaler Kontho

ফৌজদারী মামলার আসামীর তথ্য গোপন করে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নাম প্রস্তাবের অভিযোগ!


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ফৌজদারী মামলার আসামীর তথ্য গোপন করে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নাম প্রস্তাবের অভিযোগ!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে ফৌজদারী মামলার আসামী ও চট্টগ্রাম বিমানবন্দরের প্যাকিং ব্যবসায়ী জনৈক আতিকুর রহমান-এর নাম প্রস্তাব করার অভিযোগ পাওয়া গিয়েছে এবং এ নিয়ে এলাকায় সুশীল সমাজের মাঝে তিব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে জানা যায়।

এতদসংক্রান্ত একটি অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা-এর চেয়ারম্যান বরাবর জমা হয়েছে বলে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক নিশ্চিত করেছেন।

অভিযোগের বর্ণনামতে উক্ত অভিযুক্ত ব্যক্তি আতিকুর রহমান একটি ফৌজদারী মামলার চার্জশিটভূক্ত আসামী হওয়ার তথ্য গোপন করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নাম প্রস্তাব করতে প্রধান শিক্ষকের উপর চাপ প্রয়োগ করেন।

গত বছরও একই ব্যক্তির নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে তথ্য গোপন করার অভিযোগে তার পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি হিসেবে নিয়োগ দেন শিক্ষা বোর্ড।

এবারও ঠিক একই ব্যক্তি একই কায়দায় দলীয় প্রভাব বিস্তার করে এডহক কমিটির সভাপতি হিসেবে তার নাম প্রস্তাব করতে প্রধান শিক্ষকের উপর চাপ প্রয়োগ করেন।

উক্ত অভিযুগ সম্পর্কে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দৃঢ়তার সাথে এ প্রতিবেদককে বলেন ফৌজদারী মামলার তথ্য গোপন করে আসামীর নাম যদি বিদ্যালয়ের সভাপতি হিসেবে প্রস্তাব করার অভিযোগ প্রমাণিত হয় তাহলে উক্ত বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফৌজদারী মামলার আসামীকে সভাপতি করার কোনও সুযোগ নাই।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো:আবু সাঈদ বলেন ফৌজদারী মামলার আসামীর নাম যদি সভাপতি হিসেবে প্রস্তাব করার অভিযোগ প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের মোবাইলে কয়েকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী এই আতিকুর রহমান চট্টগ্রাম বিমানবন্দরের প্যাকিংয়ের কাজ ভাগিয়ে নিয়ে প্রচুর অর্থ উপার্জন করে সরকার পরিবর্তনের পর এখন বিএনপি সরকারের একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এহেন কোনও অপকর্ম নাই যা সে বেড়াচ্ছেনা।

আজকালের কন্ঠ/আর বি