রংপুরের তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটিতে ঢালাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা প্রায় ১২ টার সময় সেখানে গিয়ে দেখা যায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে মিস্ত্রিরা।

তারাগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ি অভিযোগ করে বলেন, তারাগঞ্জ বাজারের গরু হাটিতে যে নিম্নমানের কাজ হচ্ছে সেটি অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘ দিন থেকে আমাদের এখানে দুর্ভোগ পোহাতে হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দুর্ভোগ থেকেই যাবে। তাই এখানকার ব্যবসায়িরা সঠিকভাবে কাজ করার জোর দাবি জানান।

ভ্যান চালক রহিম উদ্দিন বলেন, ‘ এখানে ইটের যে খোয়াগুলো রয়েছে সেগুলো খুবই নিম্নমানের। হাত দিয়ে একটু ঢিল মারলেই ভেঙে যাচ্ছে। খোয়া অনেক কম। এখানে দেখছি বেশিরভাগই নিম্নমানের ইটের ধুলা ব্যবহার করা হচ্ছে’।

আজকালের কন্ঠ/আর বি