শেরপুরে তেল মজুতের অভিযোগে অভিযান, মেলেনি প্রমাণ | Daily AjKaler Kontho

শেরপুরে তেল মজুতের অভিযোগে অভিযান, মেলেনি প্রমাণ


মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৬:১০ অপরাহ্ন
শেরপুরে তেল মজুতের অভিযোগে অভিযান, মেলেনি প্রমাণ

শেরপুর সদর উপজেলার গাজীরখামার এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। তবে অভিযানে কোনো অবৈধ মজুতের প্রমাণ পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ মজুতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উপস্থিত জনসাধারণকে জ্বালানি তেল সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান সম্পর্কে অবহিত করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত, মজুদদারিত্ব ও যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় শেরপুর সদর থানা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি