মীরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

মীরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
মীরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর নগর হাসপাতাল) প্রাঙ্গণে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও পোর্টাররা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কবির হোসেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক বদলিকৃত, পোর্টারদের অর্থ আত্মসাৎকারী এবং নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণে জড়িত। এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও আসামি বলে দাবি করেন তারা।

অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে তাকে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

আজকালের কন্ঠ/আর বি