মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা প্রবাসী সাংবাদিকদের | Daily AjKaler Kontho

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা প্রবাসী সাংবাদিকদের


মুহাম্মদ আলী,সৌদি আরব : প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা প্রবাসী সাংবাদিকদের

“সম্মিলিতভাবে এগিয়ে চলি” —এই স্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর ঈদ পুনর্মিলনী ও আড্ডা। সোমবার (৩০’মার্চ )রাতে রিয়াদের নিউ এশিয়া রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​সংগঠনের আহ্বায়ক এবং এশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি মাসুদ রানা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী ইনভেস্টর ও গণমাধ্যম শুভাকাঙ্ক্ষী আবুল হাসান মুসল্লী। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি (এনটিভি প্রতিনিধি) ফারুক আহমেদ চান প্রধান বক্তা হিসেবে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পেশাদারিত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানে প্রবাসে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন এর সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন, বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এসএ টিভি প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান,বাংলা ৫২ টিভি প্রতিনিধি ছাদেক আহমেদ, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভবন, গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসেন,নাগরিক টিভি প্রতিনিধি মোঃ ওমর ফারুক, ৫২ টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল,

রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান , দীপ্ত টিভি প্রতিনিধি মোঃ ইমন, যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, দৈনিক লাববাঈক পত্রিকার প্রতিনিধি শাহজালাল ভুট্টু,দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি শাহাদাত আল মাহাদী।

​বক্তারা তাদের বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন। তারা বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের সুখ-দুঃখ এবং বাংলাদেশের ভাবমূর্তি বজায় রেখে গণমাধ্যম চর্চা অব্যাহত থাকবে। সৌদি আরবের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রয়াত সকল গণমাধ্যমকর্মীদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর এস