
২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও গোলজার হোসেনসহ আরও অনেকে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ইফতেখারুল ইসলাম, কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও উপজেলা যুব- বিভাগের সভাপতি কাজী সামছুল হুদা, মুক্তিযোদ্ধাদের সন্তানগণ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষজন উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :